ঢাকাবুধবার , ২৪ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সৌজন্য সাক্ষাৎ

admin
মে ২৪, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা।

বুধবার দুপুরে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন চন্দিকা কুমারাতুঙ্গা।

এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং নিজ নিজ রাজনৈতিক দলের বিষয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান।

তিনি বলেন, ‘দুই নেত্রী তাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও বিনিময় করেন।’

বাংলাদেশের সমাজের বিভিন্ন দিক অবহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চন্দ্রিকাকে বলেন, ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে এখানে সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং একসঙ্গে প্রত্যেক উৎসবে যোগ দিচ্ছে।

‘বর্তমান সরকার তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই পার্বত্য চট্টগ্রামের জাতিগত সমস্যার সমাধান করেছে,’ বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

কুমারাতুঙ্গা লন্ডনভিত্তিক গ্লোবাল লিডারশিপ ফাউন্ডেশনের একটি কর্মসূচিতে যোগ দিতে ৪ দিনের সফরে গত ২১ মে ঢাকায় আসেন।

শ্রীলঙ্কার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান হিসেবে ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক এবং শ্রীমাভো বন্দরনায়েকের মেয়ে চন্দ্রিকা ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলএফপি) প্রধান ছিলেন।

স/এষ্