ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীর ফরিদপুরে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

admin
মার্চ ৭, ২০১৭ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

♦ হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি :

আগামী ২৮ মার্চ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ফরিদপুরে সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণের সাথে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয় । সবার শুরুতেই স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা,ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসের বাবর, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ।

সভায় প্রধানমন্ত্রীর ফরিদপুরের কর্মসূচি সফল করতে সরকারের বিভিন্ন দপ্তরের সমম্বয়ে কয়েকটি কমিটি করা হয়। এই কমিটির আগামী ১৪ তারিখের মধ্যে তাদের প্রয়োজনীয় রিপোর্ট জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া তার বক্তব্যে বলেন, আগামী ২৮ মার্চ শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রী জনসভা করবেন। এ সভা সর্বাঙ্গীন সফল করতে সরকারি দপ্তরসহ সংশ্লিষ্টদের এখন থেকেই প্রস্তÍতি নিতে হবে। এজন্য সরকারি কর্মকতা-কর্মচারীদের দপ্তরে সার্বক্ষণিক উপস্থিতির প্রয়োজন হবে বিধায় আপাততঃ কারো ছুটি না নেওয়ায় উত্তম। এছাড়া সরকারের নেওয়া সব উন্নয়ন প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনের জন্য প্রস্তÍতি রাখতে হবে।

উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ৮ বছরের ক্ষমতায় আসার পর এইটি তাঁর প্রথম ফরিদপুর সফরের কর্মসূচি।

স/শা