ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে এতিম দুস্থদের মাঝে র‌্যাব ৬’র খাদ্য বিতরণ

admin
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে এতিম দুস্থদের মাঝে র‌্যাব-৬’র খাদ্য বিতরণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের আয়োজনে এ খাদ্য বিতরণ করা হয়।

র‌্যাব ক্যাম্প কার্যালয় চত্বরে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ১’শ জন এতিম, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

তাদের মাঝে খাবার বিতরণ করেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান, স্কোয়াড কমান্ডার এসপি তারেক আমান বান্না। প্রধানমন্ত্রীর জন্মদিনে খাবার পেয়ে তার দীর্ঘায়ু কামনা করেন এতিম শিশু ও হতদরিদ্র মানুষগুলো।

স/অ