ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বই বিক্রির অর্থ আদিবাসী শিক্ষার্থীদের মাঝে তুলে দিলেন ইঞ্জিয়িার আতাউল মাহমুদ

admin
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বই বিক্রির অর্থ আদিবাসী শিক্ষার্থীদের মাঝে তুলে দিলেন ইঞ্জিয়িার আতাউল মাহমুদ

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিনে’সরি টু সে উই ডন্ট ডু দ্যাট পলিটিক্স’বই বিক্রির অর্থ সখিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।

অনুষ্ঠানে এসময় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, সহকারী কমিশনার (ভুমি) হামীম তাবাসসুম প্রভা, কে বি এম খলিলুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি,অধ্যাপক আহম্মদ আলী মিয়া,ট্রাইবাল ওয়েলফেয়ার চেয়ারম্যান রবিন কুমুার বর্মন,প্রেসক্লাব সভাপতি- মোঃ ইকবাল গফুর, সাংবাদিক মোঃ আঃ লতিফ মাস্টারসহ সুধীজন উপস্থিত ছিলেন ।

আলোচনায় ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আমি আমার লিখিত’সরি টু সে উই ডোন্ট ডু দ্যাট পলিটিক্স’ বই বিক্রির সব অর্থ সখিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা সহযোগিতা করলাম।

কারণ আমি চাই ক্ষুদ্র নি:গোষ্টির জনসাধারণের ছেলে মেয়েরা এক সময় বড় হয়ে যাতে এ দেশের বড় বড় পদে চাকুরী করে উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখুক। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন স্বপ্ন দেখতে ভাল বাসেন, আমিও তেমনি স্বপ্ন দেখছি সখিপুরকে নিয়ে।

সখিপুরের বিভিন্ন উন্নয়নে ইঞ্জিয়িার আতাউল মাহমুদ নিরলস কাজ করে যাচ্ছেন এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী

স/অ