জ্যামাইকার কিংসটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বল হাতে ভালই শুরু করেছিল সাকিব-মিরাজরা। তবে দিন শেষে ৪ উইকেটে ২৯৫ রান করে দিনটা তাদের করে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে দিনের শুরুতেই শুরুতেই মিরাজের ঘুর্নিতে দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্রুত ডেভন স্মিথ কাইরিন পাওয়েলকে হারালেও আরেক ওপেনার ব্র্যাথওয়েথ ঠিকই তুলে নেয় ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। ৯ টি চারে ২৭৯ বলে ১১০ রানের দারুণ ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
শেষমেশ মিরাজের বলে সেঞ্চুরিয়ান ব্রাথওয়েটের দুর্দান্ত একটা ক্যাচ নেন তাইজুল ইসলাম। কিন্তু এরপর আক্রমানাত্বক ব্যাট করে হেটমায়ার ও রস্টন চেজ প্রথমদিনটি ভালো অবস্থানে থেকে কাটিয়ে দেন। রস্টন চেজ ৯৮ বলে ৮৪ রান করে অপরাজিত আছেন।
প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৯৫ রান। ক্রিজে আছে হেটমায়ার ৮৪* ও চেজ ১৬* রান নিয়ে।
বাংলাদেশের পক্ষে মিরাজ ৩ টি ও তাইজুল ইসলাম ১ টি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ: ২৯৫/৪
ক্রেগ ব্রাথওয়েট ১১০, ডেভন স্মিথ ২, কাইরন পাওয়েল ২৯, শাই হোপ ২৯, হেটমায়ার ৮৪*, রস্টন চেজ ১৬৬*।
এর আগে একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। রুবেল হোসেনের জায়গায় দলে এসেছে তাইজুল ইসলাম।
অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে উইন্ডিজও। ইনজুরি আক্রান্ত কেমার রোচের জায়গায় দলে এসেছেন কিমো পল।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, লিটন দাশ, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শিমরন হ্যাটমিয়ার, শাই হোপ, রোস্টন চেজ, শেন ডোভরিচ, জেসন হোল্ডার, কেমো পল, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।
আরআর

