ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রথম দিনেই সর্বোচ্চ আয়কারী ‘টাইগার জিন্দা হ্যায়’

admin
ডিসেম্বর ২৪, ২০১৭ ১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

শুক্রবার মুক্তির পর প্রথম দিনই বাজিমাত করল সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’। আলী আব্বাস জাফর পরিচালিত ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধা সালমানের এই চলচ্চিত্র প্রথম দিন আয় করেছে প্রায় ৩৬ কোটি রুপি।

এখন পর্যন্ত ২০১৭ সালে ‘বাহুবলী’র পর এটিই প্রথম দিন সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। অবশ্য ‘বাহুবলী’হিন্দিতে ডাবিং করা মূলত একটি তেলেগু ছবি। সেই হিসেবে এ বছরের প্রথম দিনের সর্বোচ্চ আয়কারী ‘বলিউডি সিনেমা’বলা যায় ‘টাইগার জিন্দা হ্যায়’ কেই।

ছুটির দিনে মুক্তি না দেয়া সর্বকালের ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে এই আয়ে ‘টাইগার জিন্দা হ্যায়’এর আগে এগিয়ে আছে ‘ধুম ৩’ও ‘বাহুবলী’।

নির্মাণ ও প্রচারণায় মোট ১৫০ কোটি টাকা বাজেটের ‘টাইগার জিন্দা হ্যায়’কে গড়পড়তা চলচ্চিত্র বলা হবে যদি শেষপর্যন্ত ১৫০ কোটি রুপি আয় করতে পারে। আর হিটের তকমা তখনই পাবে, যখন এই চলচ্চিত্রের আয় ২০০ কোটি রুপিতে পৌঁছে যাবে।

স/এষ্