হিলি প্রতিনিধি।। ভারত সরকার বাংলাদেশে পেয়াঁজ রপ্তানীতে এলসি ভ্যালু বাড়িয়ে দিয়েছে ৮৫২ মার্কিন ডলার।
এর আগে পেয়াঁজ রপ্তানিতে ন্যাফেড ভ্যালু না থাকায় বাংলাদেশের আমদানিকারকরা ইচ্ছা মতো পেয়াঁজ আমদানি করতে পারতো।
তবে গতকাল শুক্রবার ভারতের মূল্য সংস্থা ন্যাফেড ভ্যালু পেয়াঁজ রপ্তানিতে এই মূল্য নির্ধারনের পর থেকে বাংলাদেশের আমদানিকারকরা আর ইচ্ছা মতো পেয়াঁজ আমদানি করতে পারবে না।
হিলি স্থলবন্দরের পেয়াঁজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, ভারতের পেয়াঁজ রপ্তানিকারকরা তাদের জানিয়েছে সেদেশের সরকার বাংলাদেশে পেয়াঁজ রপ্তানিতে প্রতি মেট্রিক টন পেয়াঁজ রপ্তানিতে ৮৫২ মার্কিন ডলার নির্ধারন করেছে।
আার এ কারনে কম মূল্যে করা এলসিতে তারা পেয়াঁজ রপ্তানি করবে না। এতে করে হিলি স্থলবন্দরে পেয়াঁজ আমদানি বন্ধ রয়েছে।
ব্যবসায়ীরা আরো জানান,পূর্বে কম মূল্যে করা এলসি গুলো পুনরায় এ্যামামেন্ডট করে আগামীকাল রবিবার থেকে আমদানি আবারো পেয়াঁজ আমদানি চালু হবে।
স/এষ্

