ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রতিবন্ধী হলেও আমি মানুষ

admin
অক্টোবর ২, ২০১৭ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

এ.কে. আজাদ (জেলা প্রতিনিধি)লক্ষ্মীপুর

নিথর চোখে তাকিয়ে কি যেন বুঝাতে চায় বাক-প্রতিবন্ধী ২৫ বছর বয়সী হান্নান। জন্ম ২০ শে জুলাই ১৯৯২ ইং তারিখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাধীন ১নং চর কালকিনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছায়েদুল হক মাঝির বাড়ীতে। জন্ম থেকে অদ্যবধি পর্যন্ত কোন নীতিবান ব্যাক্তির নজর কাঁড়েনি এ অসহায় মানসিক প্রতিবন্ধীটি।হান্নানের জন্মই যেন আজন্ম পাপ। কথা হয় প্রতিবন্ধী হান্নানের পিতা ছায়েদুল হকের সাথে। সংবাদ কর্মীর পরিচয় পেয়ে অন্তরে জমে থাকা ব্যাগতিক কষ্টের কথাগুলো বলতে গিয়ে দু-চোখের জলের দ¦ারা চোখ বেড়ে দাড়িঁ ছুঁই ছুঁই অবস্থা দেখা গেছে।

হান্নান প্রতিবন্ধী হলেও বাকীরা স্বাভাবিক। প্রতিবন্ধী হলেও অন্যান্য প্রতিবন্ধীর তুলনায় হান্নান একে বারেই বিকলাঙ্গ।শিকলে বেঁধে রাখলেও জামা-কাপড় পরিধান করে না সে।নেই মুখের ভাষা,নেই চোখের দৃষ্টি এ যেন আমাকে দেয়া বিধাতার দারুণ অবহেলা। যে মানুষটি দীর্ঘ ২৪ বছর ধরে এ অচল পয়সারূপি হান্নানের পরিচর্যা করতো,কিছু দিন পূর্বে সে মানুষটিও চলে গেল পরপারে (বলছিলেন হান্নানের মায়ের কথা)।

এখন আমি বাবা হয়ে সন্তানের করুণ অবস্থা সহ্য-করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।শুনেছি সরকার নাকি প্রতিবন্ধীদের জন্য অনেক বরাদ্দের ব্যাবস্থা রেখেছেন।সরকার আমার এই মা মরা প্রতিবন্ধী ছেলেটির দায়িত্বে এগিয়ে আসলে আমি সারাজীবন কৃতজ্ঞতা প্রকাশ করব।

স/মা