ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক প্রতিপক্ষের হামালায় চার ভাই আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত কওসের শেখ এর ছেলে আবু হাসেম (৫৫),আবু বক্কর (৫০), আক্কাছ আলী (৬০) ও কাশেম শেখ (৪৫)। বর্তমানে তারা শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আবু বক্কর জানান, বাজার থেকে বাড়ী ফেরার পথে পরিকল্পিত ভাবে একই গ্রামের লিটু, গফর মন্ডল, রান্নু, নুরুল ও তার ছেলে পাপ্পু, সাইফুলসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদের আহত করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মোহাম্মদপুর গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে কয়েকজন আহত হয়েছে। এঘটনায় আহত আবু বক্কর বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছে।
স/জনী

