ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রতিটি জনগণ একজন গোয়েন্দা : মিজানুর রহমান

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৮ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে যাতে কেউ কোন প্রকারের নাশকতা করতে না পারে সেই লক্ষ্যে বুধবার জনগণকে সচেতন কতরে রাজধানীর কাওলারে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান উপস্থিত হন। তিনি সাধারণ জনতার উদ্দেশ্যে বলেন, প্রতিটি জনগণই একজন গোয়েন্দা। আপনাদের আশেপাশে কোথাও কোন নাশকতা সংগঠিত হবার খবর আমাদের জানান, পরিচয় গোপন রেখে আমরা দ্রুত তার প্রতিরোধে ব্যবস্থা নেব। জনগন সচেতন হলে, কোন নাশকতা-কারিই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এসময় দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র ঘোষ জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টি করতে এক শ্রেণির ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। জনগণ সচেতন হলে কোন ষড়যন্ত্রই সফল হবে না। এসময় উত্তর খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এদিকে কাওলাতে কোন প্রকারের নাশকতার পরিবেশ সৃষ্টি হতে দেবে না আওয়ামীলীগ এমনটাই জানিয়েছেন, দক্ষিণখান থানার স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আনিসুর রহমান নাঈম। এদিকে পুলিশের বিশেষ তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

স/এষ্