ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে জার্সি উপহার দিয়েছেন সাকিব আল হাসান। প্রণব মুখার্জিকে নিজের নাম এবং নম্বর `৭৫` অংকিত একটি জার্সি উপহার দেন সাকিব।
বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সেই সাক্ষাতপর্বের ছবি পোস্ট করে বিশ্বসেরা অল-রাউন্ডার লিখেন, বাংলাদেশ ও বাঙ্গালির অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরকালীন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসাবে বাংলাদেশের লাল-সবুজের জার্সি দিতে পেরে আনন্দবোধ করছি। তিনি সব সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ।
এদিকে, ব্যক্তিগত সফরে বাংলাদেশে অবস্থান করছেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, সাহিত্য সম্মেলনে অংশগ্রহণসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণও রয়েছে তার কার্যতালিকায়
স/এন

