ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রকৃত মুক্তিযোদ্ধা গণতন্ত্রবিরোধীদের চ্যালা হতে পারে না

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা কখনোই গণতন্ত্রবিরোধী জাতির শত্রুদের চ্যালা হতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কার্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে হাট-বাজারের ইজারালব্ধ ৪ শতাংশ অর্থ থেকে আর্থিক প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা আসাফ-উদ-দৌলা, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা চান্না মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘যার ব্যথা লাগে, তার প্রাণ কাঁদে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। ভবিষ্যতে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের বিরোধী কোনো সরকার ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধারা এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে।’

ভূমিমন্ত্রী বলেন, ‘অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা— এই পাঁচ মৌলিক অধিকার পূরণে বিগত কোনো সরকারই সফল ছিল না। মুক্তিযোদ্ধাদের কল্যাণের কথা ভেবেই প্রধানমন্ত্রী তাদের জন্য মাসিক ভাতা ৩শ টাকা থেকে বাড়িয়ে ক্রমান্বয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করেছেন।’

মুক্তিযুদ্ধের পক্ষের এ সরকার অস্বচ্ছল গৃহহীন মুক্তিযোদ্ধাদের উন্নতমানের বসতভিটা নির্মাণ করে দিচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স/শা