প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৭ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ দৈনিক চাঁদনী বাজার পত্রিকা সহ একটি অনলাইন নিউজ পোর্টালে “নিবন্ধন নম্বর জালিয়াতি, শেরপুরে ভুয়া প্রকৌশলী প্রতারণার ফাঁদ! শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদে উপস্থাপিত তথ্য উপাত্তের সাথে আমার বা আমার প্রতিষ্ঠানের কোন সম্পৃক্ততা নেই।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমার কোন বক্তব্য না নিয়ে মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া, বানেয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে যা খুবই দুঃখজনক। প্রকৃত তথ্য হলো আমি বিগত ২০১৩ সালে বগুড়া পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন ইন্জিনিয়ারিং (সিভিল) সম্পন্ন করি
আমার নিবন্ধন নম্বর ৬৫৮৪৮। আমি দির্ঘ্য ছয় বছর যাবৎ বগুড়ার শেরপুরে শুনামের সাথে কাজ করে আসছি। আমার সফলতায় ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিছু মহল। আমাকে এবং আমার প্রতিষ্ঠানকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
সেই সাথে আমার সকল গ্রাহক, শুভানুদ্ধায়ী, আত্মীয় স্বজন সহ সকলকে অনুরোধ করছি ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হয়ে আমার জন্য দোয়া করবেন যেন আগামীদিনগুতে আমি সুনামের সহিত আমার পেশাগত সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারি।
ইন্জিঃ মো. আসাদুল ইসলাম
বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)
নিবন্ধন নম্বর ৬৫৮৪৮
শেরপুর, বগুড়া।
-প্রেস বিজ্ঞপ্তি

