প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে সরকারী খাস ও বনের জমি রয়েছে অনেক।বনের জমি ও খাস জমি বেশীর ভাগ দখল হয়েছে অনেক পূর্বেই। গত ৯,১০,১১ ও১৩ নভেম্বর ২০২২ ইং তারিখে কয়েকটি জাতীয় ও স্থানীয় প্রত্রিকা এবং অনলাইন নিউজ পৌর্টালে শেখ রাসেল স্ট্রেডিয়ামের জমি দখল করে বাড়ী নির্মাণ ও খাস জমি দখল করে বাড়ী নির্মাণ বিভিন্ন শিরোনামে সংবাদ ছাপা হয়েছে। সংবাদের একাংশে কার্যকরী কোন প্রদক্ষেপ নেয়নি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তা সঠিক নয়। তিনি সংবাদ পেয়ে যথাযথ ব্যাবস্থা নিয়েছেন। অত্র অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ^াস যোগদানের পর থেকে সরকারী খাস জমি রক্ষায় চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন খাস জমি জবর দখলকারীদের উচ্ছেদের জন্য আবেদন করেছেন সহকারী কমিশনারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এবং ভালুকা মডেল থানায় দুটি মামলা ও করেছেন তিনি বাদী হয়ে। একটি কুচক্রি মহল মিথ্যা তথ্য দিয়ে ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ^াসকে জড়িয়ে লাগামহীন দূর্ণীতির কথা উল্লেখ করা হয়েছে সংবাদের একাংশে এসব সংবাদটি প্রকাশ করায় উনার সম্মান হানিকর হয়েছে তিনি কোন দূর্ণীাতর সাথে জড়িত নন। সংবাদে যে অংশে তাকে জড়ানো হয়েছে ওই প্রকাশিত এ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।হবিরবাড়ী ইউনিয়নে ১১ হাজারের অধিক হোল্ডিং রয়েছে তা থেকে প্রতিবছর প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব (খাজনা) আদায় হয়। খাজনা আদায়ে অনেক ব্যাস্ত থাকায় অনেক সময় ভূমি জবর দখল কারীরা খাস জমি দখলের চেষ্টা চালায়। এসব ঘটনায় প্রায় প্রতিটি দাগেই উচ্ছেদের জন্য মামলা দেয়া হয়েছে এবং সরকারী জমি রক্ষায় তিনি ইতি পূর্বে কার্যকরী প্রদক্ষেপ নিয়েছেন ভবিষতেও নিবেন বলে তিনি জানান।
স/বি

