ঢাকাশুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্যানেল মেয়র কে হাতুড়ি দিয়ে পিটিয়েছে মাদক ব্যবসায়ীরা


এপ্রিল ১৩, ২০১৮ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র আলমগীর মৃধাকে (৩৮) হাতুড়ি দিয়ে পিটিয়েছে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার ভোরে শরীয়তপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাগদী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাগদী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহজালাল বেপারী (৩৫),  জালাল মাদবর (৩৫) ও সাদ্দাম হোসেন শেখ (২৫) মিলে এ হামলা চালায়। অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।

পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল গণমাধ্যমকে বলেন, হামলাকারীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

স/মা