দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি
বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তের পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি।যা গ্রাম্য সমাজে একটি বিশেষ উৎসবের দিন হিসেবে পরিচিত।
বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসবের আয়োজন করে থাকে।প্রতিটি বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা তৈরী করা হয়।
মেলায় ঘুড়ি উড়ানোর,নাগোর দোলা, চড়ক গাছসহ বিভিন্ন প্রকারের বিনোদন মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে থাকে। যার মধ্যে অন্যতম গরুর রশি ছেড়া প্রতিযোগিতা। উপজেলার চন্দ্রখোলা গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী গরু দৌড় ও ৪ দিন ব্যাপী গ্রাম্য মেলার আয়োজন হয়।
রবিবার বিকালে যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা কালী বাড়ি মাঠে এ প্রতিযোগীতা দেখতে হাজার, হাজার নারী ও পুরুষ সমবেত হয়। বিকাল ৩টা থেকে বিভিন্ন এলাকার জনসাধারণ দলে দলে গরু দৌড় প্রতিযোগীতা দেখতে আসতে থাকে।
এলাকাবাসী জানান, ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য পৌষ মাসের শেষের দিনে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স/এষ্

