ঢাকাসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পৌর কর্মকর্তাদের উপর হামলা : আহত-১৫

admin
মার্চ ৬, ২০১৭ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদকালে ব্যবসায়ীদের হামলায় পৌর কর্মকর্তা-কর্মচারীসহ ১৫জন আহত হয়েছে। এসময় সাধারণ জনগণও হামলার শিকার হয়। রবিবার (৫মার্চ) বেলা ১২টার দিকে, ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান এর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্বখাবাসপুর মোড় থেকে এ অভিযান শুরু করে। পরে থানা রোড হয়ে জনতা ব্যাংকের মোড় থেকে শরিয়াতউল্ল্যাহ বাজারে গিয়ে পৌঁছালে হাকাররা উচ্ছেদ অভিযানে বাধা দেয়। এসময় পৌর কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের কথা কাটা-কাটি হয়। এর একপর্যায়ে হকারেরা সংগঠিত হয়ে বাশের লাঠি, রড ও দোকানের ডাসা নিয়ে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের বেদড়ক লাঠি পেটা করে।
এঘটনায় পৌর কর্মচারী জাকির, রাব্বিসহ প্রায় ১৫জন কর্মকর্তা আহত হয়। উচ্ছেদ অভিযানে যাওয়া অন্যরা নিজেদের বাঁচাতে বিভিন্ন দোকান এবং অফিসে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী দল পৌর মেয়র অফিসে গিয়ে ঘন্টাব্যাপী আলোচনা করে। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনার জন্য মেয়রের কাছে দু:খ প্রকাশ করে এবং উপস্থিত সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের নিকট ক্ষমা প্রার্থনা করেন। ব্যবসায়ীরা আগামি ২৪ঘন্টার মধ্যে শরিয়াতউল্ল্যা বাজারে হকার মুক্ত করার অঙ্গীকার করেন। অন্যথায়, পৌরসভার সকল প্রকার কার্যক্রম বাজারে বন্ধ করে দেওয়া হবে বলে জানান পৌর কর্মচারী পরিষদের নেতারা। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম মোল্ল্যা, পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মো. আশরাফ, বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান পিকু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্ল্যা, মৎস্য চাষী লীগের সভাপতি এম এম মূসা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনাসহ পৌর কর্মচারী পরিষদের সভাপতি ফরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম আলালসহ আরো অনেকে। বর্তমানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স/শা