মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকা থেকে আলমগীর হোসেন(২০) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
আলমগীর হোসেন জেলার পোরশা উপজেলার বিষ্ণপুর কাটাপুকুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। নওগাঁর ১৬ বাংলাদেশ বর্র্ডার গার্ড ব্যাটালিয়ন আলমগীর হোসেনের সন্ধান ও তাকে ফেরত চেয়ে ভারতের কেদারীপাড়া ক্যাাম্প বিএসএফ এর কাছে চিঠি দিয়েছে।
ভারতে আটক আলমগীর হোসেনের স্বজন , এলাকাবাসি ও তার সহযোগীরা জানান, শুক্রবার রাতে আলমগীর ও তার ৮/১০ জন সহযোগী হাপাঁনিয়া সীমান্তের ২৩১ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে যায়।
একই সীমান্ত পথে শনিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের ঢাকা উজাল নামক স্থানে কেদারীপাড়া ক্যাম্প বিএসএফ জোয়ানরা আলমগীর ও তার সহযোগিদের দেখতে পেয়ে ধাওয়া করে।
এ সময় অন্যরা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হলেও আলমগীর বিএসএফ’র হাতে ধরা পড়ে।
১৬ বিজিবি’র কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল তুহিন মোঃ মাসুদ জানান, আলমগীরের ভারতে আটকের বিষয়ে তার পরিবার থেকে বিজিবি’র কাছে কোন অভিযোগ করা হয়নি।
তবে আমরা লোকমুখেসহ বিভিন্নভাবে জানতে পেরে আলমগীরের সন্ধান ও তাকে ফেরত চেয়ে দুপুরে বিএসএফ’র কাছে চিঠি দিয়েছি। তবে সন্ধ্যা পর্যন্ত বিএসএফ চিঠির কোন জবাব দেয়নি বলেও জানান লেঃ কর্ণেল তুহিন মোঃ মাসুদ।
স/এষ্

