ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পেনালদোর রেকর্ড

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

পেনাল্টি থেকে গোল করার দিক থেকে অন্য সব তারকা খেলোয়াড়দের চেয়ে এগিয়ে রয়েছেন বলেই অনেকে তাকে `পেনালদো` নামে ডাকতেন। তিনি আর কেউ নন; রিয়াল মাদ্রিদ ও পর্তুর্গিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ভিয়ারিয়েলের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ২-২ সমতায় ফেরান সিআর সেভেন। আর এরই মধ্য দিয়ে লা লিগায় পেনাল্টি থেকে সর্বোচ্চ ৫৭ গোল করার রেকর্ড গড়েন রোনালদো।

স্প্যানিশ লিগে পেনাল্টিতে গোল করার দিক থেকে এতদিন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক তারকা হুগো সানচেজের (৫৬) সমান্তরালে ছিলেন রোনালদো। রোববার সানচেজকে ছাড়িয়ে রেকর্ড এককভাবে দখলে নেন এই পর্তুগিজ সুপারস্টার।

ভিয়ারিয়েলের মাঠে ০-২ গোলে পিছিয়ে পড়ার পর গ্যারেথ বেলের গোলে ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এরপর আলভেরো মোরাতার গোলে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রোনালদোর প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি লা লিগায় পেনাল্টি গোলের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছেন। বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার স্পট-কিক থেকে ৪৩ গোল করেছেন। পেনাল্টি থেকে ৪৫ গোল করেন রোনাল্ড কোম্যান তৃতীয় এবং ৪৪ গোল করে লুবোস্লাভ পেনাভ চতুর্থ স্থানে রয়েছেন।

চলতি লা লিগায় পেনাল্টি থেকে এই নিয়ে পঞ্চম গোল করলেন রোনালদো। সব মিলিয়ে স্প্যানিশ লিগের এবারের আসরে সিআর সেভেনের গোলসংখ্যা ১৬টি।

স/শা