ইবি প্রতিনিধি-
সারাদেশে পেঁয়াজের উর্ধমূখী মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ৭ দিন ‘নিজে পেঁয়াজ খাবো না এবং বাসায় পেঁয়াজ ঢুকতে দেব না’ মর্মে শপথ করে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কেন্দ্রীয় মিলনায়তনের সামনে কনজুমার ইয়ুথ বাংলাদেশ’র (সিওয়াইবি) ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সূত্রমতে, বেশ কিছুদিন ধরে সারাদেশে পেঁয়াজের চড়া দামে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ জনগন। পেঁয়াজের উর্ধমূখী দামের প্রতিবাদে সিওয়াইবি ও সিসিএস ঘোষিত ‘সাতদিন পেঁয়াজ বর্জন’ কর্মসূচীর সাথে একাত্মকা ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
সিওয়াইবি ইসলামী বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের ইবি শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মেহের আলী।
এছাড়াও সংগঠনটির ইবি শাখা সভাপতি শামিমুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মো: আবু ইউসুফ, অর্থ-সম্পাদক সাজেদা আক্তার জলি বক্তব্য রাখেন। মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় সংগঠনটির ইবি শাখার প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. মেহের আলী বলেন, পেঁয়াজের অনিয়ন্ত্রিত দামের জন্য সিন্ডিকেটের সাথে জড়িত আড়তদাররাই দায়ী।
এদের বিরুদ্ধে সচেতন শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। একইসাথে সারাদেশে পেঁয়াজ বর্জনের যে কর্মসূচী ঘোষণা করো হয়েছে তার সাথে একাত্মতা ঘোষণা করে পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।’
মানববন্ধন শেষে সংগঠনটির ইবি শাখার সভাপতি শামীমুল ইসলাম সুমন উপস্থিত শিক্ষার্থীদের ৭দিন (১৯-২৬ নভেম্বর পর্যন্ত) পেঁয়াজ বর্জনের শপথ পাঠ করান।
স/এষ্

