ঢাকাসোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পেঁয়াজ উৎপাদনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ

admin
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

পেঁয়াজ উৎপাদনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ, ২০২৪ সালের আগেই স্বয়ং সম্পূর্ণতার লক্ষ্য, প্রথম বছরেই প্রায় সাড়ে ৬ লাখ টন বেশি উৎপাদন

নিজস্ব প্রতিবেদক :  গত বছর গ্রীষ্মে হঠাৎই ভারতীয় পেঁয়াজ রফতানি বাংলাদেশে বন্ধ করে দেয়ার ঘটনায় ২০১৯ সালে ৩০০ টাকা কেজিতেও পেঁয়াজ কিনতে হয় ভোক্তাদের। এরপর ভারতনির্ভরতা দূর করে পেঁয়াজে স্বনির্ভরতা অর্জনে ওই সময় চার বছর মেয়াদি পরিকল্পনা নেয় কৃষি মন্ত্রণালয়।

২০২০-২১ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন ২৫ লাখ টন থেকে ৩২ লাখ টনে পৌঁছেছে। সে ক্ষেত্রে পেঁয়াজ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানটিও বাংলাদেশের দখলে চলে এসেছে। আগে ৩০ লাখ টনের কিছুটা বেশি উৎপাদনে এই অবস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০ লাখ টন পেঁয়াজ উৎপাদন করে প্রথম চীন এবং ৮১ লাখ টনের বেশি উৎপাদনে দ্বিতীয় স্থানে ভারত।

বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ৩৫ লাখ মেট্রিক টনের মতো। সেখানে প্রতি বছর উৎপাদন হতো ২৫ লাখ টনের কাছাকাছি। প্রায় ১০ লাখ টনের ঘাটতি নিয়ে অস্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার। আগামীতে মাত্র তিন লাখ টন পেঁয়াজ উৎপাদন হলে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে বাংলাদেশ।

কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক বলাই কৃষ্ণ হাজারা বলেন, কৃষকের পেঁয়াজের ন্যায্যমূল্য পাওয়া, উন্নত মানের বীজ নিশ্চিত করা, কৃষককে উদ্বুদ্ধ করা এবং চাষাবাদের পরিধি বাড়ানোসহ নানা কারণে এই উৎপাদন বেড়েছে। বাজারে এখন তিন ধরনের পেঁয়াজ পাওয়া যায়।

এর মধ্যে প্রকৃত দেশী পেঁয়াজের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা, দেশে উৎপাদিত উচ্চ ফলনশীল পেঁয়াজের কেজি ৪৫ টাকা এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে। সাধারণত সেপ্টেম্বর থেকে পেঁয়াজের দাম বাড়তে দেখা যায়। বর্তমানে বাজার স্থিতিশীলই রয়েছে। পেঁয়াজের বাজার আগের মতো আর অস্থিতিশীল হবে না বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স/এষ্