সৌরমণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করতে যাচ্ছে রহস্যময় সবুজ ধূমকেতু-৪৫পি। ধূমকেতুটি সৌরমণ্ডল অতিক্রম করার সময় পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার মেইল এ খবর জানিয়েছে। ধূমকেতুটি প্রতি পাঁচ বছর পরপর সৌরমণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করে। কিন্তু খুব কম সময়ই তা কোনো একটি গ্রহের কাছাকাছি আসে।
গ্রহাণুপুঞ্জ সেন্টারের বিজ্ঞানীরা বলছেন, ১৯৫০ সালে আধুনিক ট্র্যাকিং শুরুর পর থেকে ৪৫-পি-ই হবে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দিয়ে অতিক্রম করা ধূমকেতু।
স্পেস ওয়েদার ডটকমের বর্ণনা অনুযায়ী, ক্ষুদ্র আকৃতির হওয়া সত্ত্বেও যতই কাছে আসছে, ধূমকেতুটি ততই উজ্জ্বল দেখা যাচ্ছে। ফ্যান আকৃতির লেজসহ ধূমকেতুটিকে ঝলসানো একটি সবুজ বলের মতো দেখাবে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি পৃথিবীর সঙ্গে ধূমকেতুটির সংঘর্ষ হয়, তবে সেটি একসঙ্গে কয়েকটি পারমাণবিক বোমা বিস্ফোরণের সমতুল্যই হবে।
বিশেষজ্ঞদের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছিল, যদি কোনো একটি গ্রহাণু পৃথিবীর মধ্যে চুর্ণবিচূর্ণ হয় তবে তা আমাদের সব প্রজাতিকে ধ্বংস করে দিতে পারে। পূর্বাভাস দেওয়া সেই সব বিশেষজ্ঞের জন্য এটি একটি সতর্ক বার্তা হিসেবে আসছে।
তবে ষড়যন্ত্র তাত্ত্বিকদের বিশ্বাস, এটির আগমনের মধ্য দিয়েই পৃথিবী শেষ হয়ে যাবে।
স/শা

