পূর্ব শত্রতার জের আটপাড়ায় সংঘর্ষে আহত-১৫
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় পূর্ব শত্রæতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সুমন, রুমান ও জয়কে মদন স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন। বাকী আহত ইমরান, এমদাদুল, আব্দুল্লাহ আল রুমান, সাইদুল ইসলাম, রাজন, সুমন মিয়াকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যরা পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছেন। রোববার সন্ধ্যায় সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সুখারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুফিল উদ্দিন খোকন তালুকদারের সঙ্গে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুকচান মিয়ার জমি সংক্রান্ত বিরোধ ও একাধিক মামলা চলে আসছে। এরই জের ধরে কুফিল উদ্দিনের লোকজন মুক্তিযোদ্ধা সুকচান মিয়ার লোকজনের ওপর অতর্কিত হামলা করে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানান, দীর্ঘদিন ধরে এ দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
স/বি

