ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পূর্বধলায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবাষিকী পালিত

চমক নিউজ, ময়মানসিংহ
অক্টোবর ২৯, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবাষিকী পালিত

ময়মনসিংহ ব্যুরো-নেত্রকোণার পূর্বধলা উপজেলা যুবদলের উদ্যোগে বুধবার ২৭ অক্টোবর কলেজ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ খোকন আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেনা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আহবায়ক বাবুল আলম তালুকদার,সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার ।
এছাড়াও ইসতিয়াকুর রহমান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির,আহম্মদ আলী সরকার,আব্দুর রহিম,আব্দুল গফুর,এম এ মান্নান,যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশা,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী মমিনুল ইসলাম মুন্না,সদস্য সচিব মাহফুজুর রহমান, ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব,সদস্য সচিব সাজু আহম্মেদ প্রমুখ।
স/বি