ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পূজারা-রাহানে সহ সিনিয়রেরা চায় না কোহলি আর অধিনায়ক থাকুক

admin
অক্টোবর ১, ২০২১ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পূজারা-রাহানে সহ সিনিয়রেরা চায় না কোহলি আর অধিনায়ক থাকুক

স্পোর্টস ডেস্ক : ভিরাট কোহলির অধিনায়কত্বের সমালোচনা শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পর থেকেই। কোহলির নেতৃত্ব নিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সচিব জয় শাহকে ম্যাচ শেষে ফোন দিয়েছিলেন ভারতের দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানে।

টেস্ট হারের পর ম্যাচ পরবর্তী সম্মেলনে কোহলি বলেছিলেন, লক্ষ্য ছিল রান করা এবং রান করার পথ খুঁজে বের করা। আউট হওয়া নিয়ে চিন্তার কিছু নেই, কেননা বোলাররা ম্যাচে ফিরিয়ে এনেছিল।

শেষদিনে ১৭০ রানে অলআউট হয়েছিল ভারত। মাত্র ৯৯ রানে শেষ ৮ উইকেট হারিয়েছিল তারা। ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের পরে ড্রেসিং রুমে কোহলির অধিনায়কত্ব নিয়ে জয় শাহের সাথে আলোচনা করেন পুজারা ও রাহানে। পরবর্তীতে বিসিবির নজরে তা আসে।

পুজারা ও রাহানের কাছ থেকে বক্তব্য শোনার পর ভারতের অন্য ক্রিকেটারদের কাছে কোহলি সম্পর্কে চায় বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে কোহলি সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন। এর সাথে ঐ আলোচনার সামঞ্জস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও অধিনায়কত্বের বাড়তি চাপের পাশাপাশি নিজের ব্যাটিংয়ের প্রতি বেশি নজর দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে কোহলি জানান।

বিশ্বকাপের পর ওয়ানডে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে শোনা যাচ্ছে। এ মৌসুমের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন কোহলি।

স/এষ্