ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দোর গোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে অধিকতর সুশাসন নিশ্চিত করতে কাজ করছে। টানা তৃতীয় বারের মত সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অধিকতর সুশাসন নিশ্চিত করবার সঙ্গে সঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

তিনি আরোও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ই-পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যেই কার্যক্রম গ্রহণ করেছে যা যথাসময়ে চালু করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ পথে নিয়মিত রেমিটেন্স প্রেরণকারীদের জন্যেও অধিকতর সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করছেন। তিনি উপস্থিত প্রবাসীদের বাংলাদেশে আরো বিনিয়োগ করার জন্য উৎসাহিত করেন।

এ সময় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এরআগে তিনি বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার শাখা পরিদর্শন করেন এবং দূতাবাসের কনস্যুলার কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। দূতাবাসের কনস্যুলার সেবার মানে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি দূতাবাসে অবস্থিত ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ ও ঘুরে দেখেন।

 

স/এন