পঞ্চাশ পয়সায় এই জামানায় কিছু মেলে কি? একটা লজেন্স কিনতেও এক টাকা লাগে। আকালের এই বাজারে মাত্র পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে আস্ত পুরি। পঞ্চাশ পয়সার পুরি আর এক টাকার পেঁয়াজু খেতে হলে আপনাকে যেতে হবে কলাতিয়া। রাজধানীর ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় সাড়ে এগারো কিলোমিটার দূরে কেরানীগঞ্জ জেলার কলাতিয়া উপজেলা। ঘন সবুজে ঘেরা পরিবেশটা নিমিষেই যে কারো মন ভরাতে সক্ষম।
কলাতিয়া বাজারে পৌঁছে আপনার চোখে পড়বে শত বছরের পুরনো একটি গাছ। চারদিকে ছড়িয়ে আছে তার ডালপালা। বাজারে গাছটি আচ্ছাদন হয়ে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। গাছের ঠিক গোড়ায় ছোট্ট একটি হোটেল। সাইনবোর্ড না থাকলেও স্থানীয়দের কাছে এটি মানিকের হোটেল নামে পরিচিত। আর মানিক পরিচিত ‘হোটেল মানিক’ নামে। মানিকের হোটেলের সামনে যেতে চোখে পরে আলুর পুর দিয়ে বানানো ছোট পুরি আর পেঁয়াজু।
১৯ বছর ধরে কম দামের পুরি ও পেঁয়াজু বানিয়ে বিক্রি করে আসছেন মানিক মিয়া। তাকে একাজে সহায়ত করেন তার ছেলে। একজন কর্মচারীরও রয়েছে হোটেলটিতে।
পঞ্চাশ পয়সার পুরি ও এক টাকার পেঁয়াজুর চাহিদা জানতে চাইলে মানিক মিয়া বলেন, ‘আমার এহানে বাহির থাইকা মেলা লোক আহে পুরি, পেঁয়াজু খাওনের লাইগা।’
স/এষ্

