ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ র‌্যাংকিং ব্যাডমিন্টন

admin
নভেম্বর ৩, ২০২১ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ র‌্যাংকিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় “বঙ্গবন্ধু বাংলাদেশ র‌্যাংকিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২১ ০২ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৬ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবদুল মালেক, সভাপতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও তথ্য কমিশনার (সিনিয়র সচিব), বাংলাদেশ সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সর্বজনাব আমির হোসেন বাহার (সহ-সভাপতি), কে এম শাহিদ উল্যা (সহ-সভাপতি), একেএম হাফিজুর রহমান খান (যুগ্ম-সম্পাদক), মোঃ মনোয়ারউল আলম বাবুল (কোষাধ্যক্ষ), অহিদুজ্জামান রাজু (সদস্য) এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম শিকদার।

স/এষ্