ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হলো জাতীয় বিজ্ঞান উৎসব

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি উৎসাহিত এবং বিজ্ঞান সম্পর্কে দক্ষ ও আগ্রহী করতে প্রতিবছরের মতো এবারও জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি)। গত বৃহস্পতিবার শুরু ডিআরএমসি-স্যাভলন দশম জাতীয় বিজ্ঞান উৎসব-২০১৭।

বর্ণিল আয়োজন আর পুরস্কার প্রদানের মাধ্যমে শনিবার বিকালে শেষ হয়েছে দশম জাতীয় বিজ্ঞান উৎসব। তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের দুই শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

২০০৮ সাল থেকে জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করে আসছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিজ্ঞান উৎসবের অন্যতম আয়োজক ডিআরএমসি সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বলেন, বিজ্ঞান উৎসব নিয়ে প্রত্যাশা অনেক। শিক্ষার্থীরা দিন দিন বিজ্ঞানের প্রতি উৎসাহিত হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিজ্ঞান উৎসবের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, কলেজ মাঠের চারপাশ ঘিরে প্রকল্প প্রদর্শনের স্টল বানানো হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থীরা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে দেখেছে।

ভিকারুন নিসা নুন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনিকা নওরিন দেয়াল পত্রিকা, স্ক্রাপবুক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তার ভালো লেগেছে। তবে প্রতিযোগী বেশি বলে তার ধারণা।

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকা থেকে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে বিজ্ঞান উৎসবে এসেছে মা এমিলি ঢালী। তিনি বলেন, মেয়েকে উৎসাহ দিয়েছি। পড়া-লেখার পর যেন সময় নষ্ট না করে সেদিকে খেয়াল রেখে মেয়েকে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে চেষ্টা করি। মেয়ে অর্পিতা ঢালী নাবিলা স্ক্রাপবুক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পুরো বিষয়টা ভালো লাগছে। উপভোগ করছি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক আলী আজগর। তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্রাপবুক ডিসপ্লে, মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, আইকিউ টেস্ট, সায়েন্স ফিকশন লিখন, কুইজ, সুডোকু প্রতিযোগিতা, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা ও রোবোটিক ওয়ার্কশপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেলার টাইটেল স্পন্সর স্যাভলন বাংলাদেশ লিমিটেড, কো-স্পন্সর ইউসিসি গ্রুপ, ব্রোঞ্জ স্পন্সর আল-আরাফা ইসলামী ব্যাংক

স/শা