ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পুণেকে ৬ উইকেটে হারালো পাঞ্জাব

admin
এপ্রিল ৮, ২০১৭ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করে  প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে থমকে গলে রাইজিং পুণে সুপারজায়ান্ট। ৬ উইকেটে পুণে হেরে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে।

পাঞ্জাবের হলকার ক্রিকেট স্টেডিয়ামে শনিবার পুনে আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে রাইজিং পুনে সুপারজায়ান্টস। জবাবে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ও হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড মিলারের দারুণ ব্যাটিংয়ের ওপর ভর করে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায়।

এ দিন পুনের ওপেনিং ব্যাটসম্যানরা রান পাননি।  গত ম্যাচের নায়ক স্টিভ স্মিথ (‌২৬)‌ উইকেটে জমে গিয়েও বড় রান তুলতে পারেননি। সমস্যা আরও বাড়ে ধোনি ৫ রানে আউট হয়ে যাওয়ায়। পুণেকে এদিন টানলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার বেন স্টোকস এবং বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি। বেন স্টোকস ৩২ বলে ৫০ রান করেন আর তেওয়ারি‌ ‌২৩ বলে ৪০ রানে অপরাজিত‌ ছিলেন। এই দুই ব্যাটসম্যানের সৌজন্যেই পুণে ২০ ওভারে তোলে ১৬৩/‌৬। পাঞ্জাবের সন্দীপ শর্মা ২ উইকেট পান।
বাবে পাঞ্জাবের শুরুটাও কিন্তু ভাল হয়নি। হাসিম আমলা (‌২৮)‌ ঝুঁকি নিতে গিয়ে আউট হলেন। মনন ভোরা (‌১৪)‌, বাংলার ঋদ্ধিমান সাহা (‌১৩)‌ ব্যর্থ হয়েছেন। অক্ষর প্যাটেলের ব্যাট থেকে এল ২৪। চাপ যখন বাড়ছে, তখনই জ্বলে উঠল ম্যাক্সওয়েলের ব্যাট। ২০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকলেন তিনি। তার ইনিংসে ছিল ২ টি চার এবং ৪ টি ছয়। ডেভিড মিলার অপরাজিত থাকলেন ২৭ বলে ৩০ রানে। তিনিও ২ টি ছক্কা হাঁকালেন।

পুণের ইমরান তাহির ২ টি উইকেট পেলেও তা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। ১ ওভার বাকি থাকতেই ১৬৪/‌৪ তুলে জিতে যায় পাঞ্জাব।

স/ এষ্