দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিগত কর্মকর্তা ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসিরউদ্দিনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে তাঁরা ‘নিখোঁজ’ ছিলেন।
স/এন

