ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

admin
নভেম্বর ২৩, ২০১৯ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী( নওগাঁঃ) নওগাঁর বদলগাছীতে অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত এম, জিন মারিন সু ।

গত ২৩শে নভেম্বর শনিবার বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এম, জিন মারিন সু বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর পরিদর্শনে আসেন।

এসময় তাকে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ফুলদিয়ে শুভেচ্ছা জানায়। পরিদর্শন শেষে তিনি এখানে থাকা পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, পাহাড়পুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম , ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টোডিয়ান জনাব মোঃ আবু সাইদ ইনাম তানভিরুল।

এসময় আরও উপস্থিত ছিলেন পাহাড়পুর টুরিস্টপুলিশ,আনসার ব্যাটিলিয়ন সদস্য প্রমুখ। বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহারের ঐতিহ্য সম্পর্কে ধারণা প্রদান করেন জাদুঘরের কাস্টোডিয়ান জনাব মোঃ আবু সাইদ ইনাম তানভিরুল।

স/এষ্