ঢাকাশুক্রবার , ২ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ ঘোষনা!

admin
এপ্রিল ২, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ ঘোষনা!

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় (২রা এপ্রিল) শুক্রবার থেকে নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংকৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফাই পেজ থেকে এ বিষয়টি জানানো হয়। পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান মোঃ ফজলুল করিম আরজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা সংক্রমণ রোধে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

গত সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাস সংক্রমণে বিদ্যমান পরিস্থিতিতে সব ধরনের জনসমাগম সীমিত করা, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে সরকারের ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ নির্দেশনা আগামী দুই সপ্তাহ পর্যন্ত পালন করতে হবে।

এর আগে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে গত বছরের ২০ মার্চ পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। নভেম্বরের প্রথম দিন শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দেয়া হয়।

স/এষ্