সাইদ ইবনে হানিফ ॥ যশোর সদর উপজেলাধীন বসুন্দিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি আমরা’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাব বসুন্দিয়ার কার্যালয়ে ২০টি ফেসসিল্ড হস্তান্তর করেন।
বিশ্বব্যাপী মরনব্যাধী ‘করোনা’ ভাইরাসের ভয়াবহতায় স্থবির সারাদেশ। দূর্গম প্রতিকূলতার মধ্যে ডাক্তার, আইনশৃংখলা বাহিনী ও সাংবাদিকদের সম্মূখ অংশগ্রহণে ব্যাপক সাবধানতা এবং সুরক্ষার কথা ভেবে গতকাল সংগঠনের ৭জন সদস্যের উপস্থিতিতে সভাপতি ফারদিন ইসলাম আবির প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টায় প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি শেখ আব্দুল জব্বার এর হাতে ২০টি ফেসসিল্ড তুলে দেন।
প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা নতুন এই সংগঠনের সামগ্রীক কার্যক্রম ও আগামীতে সম্ভাব্য নতুন কর্মসূচির বিষয়ে খোঁজ-খবর রাখেন।
প্রথম ধাপে এই সংগঠনটি যশোর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে, দ্বিতীয় ধাপে যশোর সদর হাসপাতালে, যশোর ইবনে সিনা হাসপাতালে, তৃতীয় ধাপে বসুন্দিয়া ও অভয়নগরের চিকিৎসকদের মাঝে, বসুন্দিয়া স্থায়ী পুলিশ ক্যাম্পে, যশোর ফটো সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে, সর্বমোট ৩৬০টি ফেসসিল্ড হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া প্রায় ১৫০জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত সংগঠনটি ২০১৯ সালের ৩০মে প্রতিষ্ঠা লাভ করে ইতিমধ্যে প্রায় একটি বছর অতিবাহিত করতে চলেছে। স্থানীয় শিক্ষার্থী ও অবহেলিত মানুষের কল্যাণে সংগঠনটি বিশেষ বিশেষ অবদান রেখে চলেছে।
এসময় উপস্থিত ছিলেন ‘পাশে আছি আমরা’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম, সোহাগ হোসেন, মোস্তফা আল মুজাহিদ, খ.ম. উৎস, আতিকুর রহমান এবং প্রেসক্লাব বসুন্দিয়া’র পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আবু তাহের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল হোসেন, কার্যকরী সদস্য সাইদ ইবনে হানিফ প্রমূখ।
স/এষ্

