ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পার্বতীপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৭ অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি :
দিসনাজপুরের পার্বতীপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
২৫ ফেব্র“য়ারী শনিবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস হতে সকাল ১১টায় একটি র‌্যালী বের হয়ে থানা মোড় হয়ে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে বিভিন্ন প্রকার স্লোগানের মধ্যে ছিলো- গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস, হাতের কাছে আছে ডিম সিদ্ধ করে খেয়ে নিন, ডিম খেলে প্রতিদিন ব্রের বুদ্ধি হবে অসীম ইত্যাদি।
র‌্যালী শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইদ্রীস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা পাণিসম্পদ ভেটেনারী সার্জন ডাঃ আসাদুজামান, ভেটেনারী ফিল্ড এসিট্যান্ট খলিলুর রহমান, ব্রীজ ফার্মাসিটিক্যাল লিমিটেডের পার্বতীপুর প্রতিনিধি আহসানুল কবির ও পার্বতীপুর দুগ্ধ খামার সমিতির সভাপতি আকতার হোসেন প্রমুখ।

স/শা