ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাবলিক সার্ভিস দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

admin
জুন ২২, ২০১৭ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

প্রজাতন্ত্রের কর্মচারীদের পাবলিক সার্ভিসকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অন্যদিকে সোনার বাংলা গড়তে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার পৃথক পৃথক বাণী দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সংবিধানের ২১ (২) অনুচ্ছেদে বলা হয়েছে ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য’। এজন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে এবং দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত সরকারি সেবাসহ সব ন্যায্য অধিকার পায় তা নিশ্চিত করতে হবে।

সরকার ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ পরিপূর্ণ বাস্তবায়নে সৎ, দক্ষ, মেধাবী, উদ্ভাবনী ও প্রতিশ্রুতিশীল সিভিল সার্ভেন্টদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সরকার ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে প্রজাতন্ত্রের কর্মচারীরা দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি।

পৃথক বাণীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করাই সিভিল সার্ভিস সদস্যদের মূল দায়িত্ব। দায়িত্ব পালনে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য ‘জনপ্রশাসন পদক’ প্রবর্তন করেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনে বিশ্বাসী। প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছি। এ লক্ষ্যে আমাদের সরকার ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনা, বিদ্যমান সেবার সহজীকরণ, রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে।

বাণীতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

স/এষ্