ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন প্রফেসর ড. এম. এম. কফিল উদ্দিন

Mahin Sarker
আগস্ট ২৩, ২০২০ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর ড. এম. এম. কফিল উদ্দিন।

আজ রবিবার (২৩ আগষ্ট) স্বাস্থ্য বিধি মেনে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় আ. লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. এম. এম. কফিল উদ্দিন বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ করেছি। বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ও আওয়ামী লীগ কর্মী হিসেবে দীর্ঘদিন নৌকার পক্ষে বিভিন্ন সভা-সমাবেশ ও গণংযোগসহ সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আমি কয়েকটি বই প্রকাশ করেছি। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এছাড়াও শিক্ষার প্রসারে আমি দেশের বিভিন্ন স্থানে কারিগরি-তথ্য প্রযুক্তি এবং নার্স-মেডিক্যাল সহকারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। দলনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জনগণের উন্নয়নে কাজ করবো। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুর পর পাবনা-৪ সংসদীয় আসনটি শূণ্য হয়।

স/ম