ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাবনায় মাদক নির্মূলে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনাসভা

admin
নভেম্বর ২১, ২০১৯ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মশাল’ এর আয়োজনে মাদক নির্মূলে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনাসভা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাত ৮টায় ক্যাফে পাবনাতে মাদক নির্মূলে তরুণ সমাজের ভূমিকা নিয়ে দিক-নির্দেনামূলক বক্তব্য রাখেন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা আইনজীবি সমিতির সভাপতি আমিনুল ইসলাম পটল, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মশাল’ এর প্রধান সমন্বয়ক ডা. আহমেদ মোস্তফা নোমান, সাংবাদিক ছিফাত রহমান সনম, আমিনুল ইসলাম প্রমূখ।

এসময় শ্রীলংকার রাষ্ট্রপতি কর্তৃক সাউথ এশিয়ান বিজনেস সামিট ও এক্সিলেন্সি এওয়ার্ড-২০১৯ পাওয়ায় ‘মশাল’ এর উপদেস্টা তরুণ ব্যবসায়ী আমিনুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা শেষে মাদক বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স/এষ্