ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
আগস্ট ৩১, ২০২০ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান আরিফ : ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে ফাতিমা আক্তার নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) দুপুরে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফাতিমা আক্তার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের ফারুক মোল্লার মেয়ে ।

একই বাড়ির এছাহাক হাওলাদার বলেন, দুপুরে জাল দিয়ে মাছ ধরতে যাই হঠাৎ করে পাশ্ববর্তী পুকুরে ভাসতে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু ফাতিমাকে মৃত ঘোষণা করে।

স/এষ্