মেহেরপুর প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পর মাঝপাড়া মুজিবনগরের পানজান বিবি তাঁর মউকের ল্যান্ড লিটারেসি এন্ড লিগাল ইউনিটের মাধ্যমে স্বামীর নিকট হতে স্ত্রী ও পিতার নিকট হতে দুই কন্যা সন্তানের ভূমি অধিকার ফিরে পেল। দীর্ঘ ২৪ বছর আগে সোনাপুর, মুজিবনগর গ্রামের আনেক মন্ডল (৬৭) পানজান বিবিকে (৫২) ২য় বিয়ে করে এবং তাঁদের সংসারে ২টি কন্যা সন্তান হয়।
দীর্ঘ ১১ বছর যাবৎ বিবাদি আনেক মন্ডল তার ২য় স্ত্রী ও সন্তানদের দেখাশুনা/খোঁজ-খবর রাখেনা খোরপোষ দেয়না। পানজান লোকের লোকের বাড়ী বাড়ী কাজ করে, মাঠে কচু উঠিয়ে, ছাগল চরিয়ে মেয়েদের বড় করে অনেক কষ্টে বিবাহ দেয়। উল্লেখ থাকে আনেক মন্ডলের পূর্বের ১ম স্ত্রী ও ৪টি সন্তান আছে।
আনেক মন্ডল তাঁদের নিকট বসবাস করে এবং তাঁর বসতবাড়ী, বাগান এবং মাঠের জমি ১ম স্ত্রী ও তাঁর ৪ সন্তানকে রেজিস্ট্রি করে দিচ্ছে একথা পানজান ও তাঁর কন্যারা শোনার পর গ্রাম মাতব্বর, মেম্বার, চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবর্গের নিকট তাঁর স্বামীর জমি হতে কন্যারা যাতে কিছু অংশ পায় সে ব্যবস্থা করার জন্য সকলের হাতে পায়ে ধরে ও কোন লাভ হয়নি।
পরবর্তীতে পানজান লোকমুখে মউকের মিডিয়েশন সেন্টারের কথা জানতে পারে এবং গত ১১/০৯/১৯ইং তারিখে মউকের নির্বাহী প্রধান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ফলশ্রুতিতে উক্ত অভিযোগের ভিত্তিতে বিবাদী আনেক মন্ডলকে নোটিশ প্রদান সহ বিষয়টি সরেজমিন তথ্য অনুসন্ধানে এবং বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে গত ২১/০৯/১৯ইং তারিখে উভয় পক্ষের প্রতিনিধির মাধ্যমে মিডিয়েশনের ব্যবস্থা করত ২ কন্যা সন্তানকে অংশ মোতাবেক জমি পাওয়ায় ২য় স্ত্রী (পানজান বিবি) কে বর্তমানে করে খাওয়ার জন্য ১০ কাঠা মাঠের জমি প্রদান করেন।
উভয়পক্ষ সহ তাদের প্রতিনিধিগণ জমি সংক্রান্ত উক্ত সমস্যার সমাধান করতে পারায় মউকের নির্বাহী ধন্যবাদ প্রদান করেন। সালিসটি দক্ষতার সাথে পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নাসিরা আখতার।
স/এষ্

