ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাঠ্য বইয়ের ২০১৮ সালের পাণ্ডুলিপি প্রস্তুত

admin
এপ্রিল ৬, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্য বই সময়মতো ছাপার কাজ শেষ করতে পাণ্ডুলিপি প্রস্তুতসহ তা অনুমোদন নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সঠিক সময়ে পাঠ্যবই ছাপানোর বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)কার্যালয়ে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসময় কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে জানান, ২০১৮ সালের প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের পান্ডুলিপি প্রস্তুত ও অনুমোদন হয়েছে। কাগজের টেন্ডার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সময়মত বই ছাপার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী এনসিটিবির কর্মকর্তা ও  সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘পাঠ্যবই ছাপার কাজে যেন ভুলত্রুটি না হয়, সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। সময় মতো দরপত্র আহ্বান ও মূল্যায়ন কাজ শেষ করতে হবে। পাঠ্যবই ছাপার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে হবে। কাগজ ও ছাপার মান যাতে ভালো হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পাঠ্যবইয়ের বানান ও অন্যান্য ভুলত্রুটির ব্যাপারে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।’

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।