ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাটগ্রাম সীমান্তে বিএসএফ ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়েছে কোন হতাহত হয়নি

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৫, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাটগ্রাম সীমান্তে বিএসএফ ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়েছে কোন হতাহত হয়নি

লাভলু শেখ, সিনিয়র প্রতিবেদক লালমনিরহাট।। পাটগ্রাম সীমান্তে বিএসএফ ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়েছে । তবে হতাহত হয়নি, বিজিবির প্রতিবাদ ।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাকারবারি তৎপরতা সন্দেহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়েছে।

এতে হতাহতের কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। বুধবার ৫ নভেম্বর ২০২৫ইং তারিখ ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তে এ ঘটনা ঘটে।

আকস্মিক গ্রেনেড বিস্ফোরণের তীব্র শব্দে সীমান্তবর্তী বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী অনেক মানুষ বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে পরিস্থিতি বুঝতে না পেরে উৎকণ্ঠায় পড়ে যান।

স্থানীয় সীমান্ত সূত্র ও বিজিবি জানান, শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ থানার সীমান্ত সংলগ্ন গ্রাম ভেল্কু লতামারী। বাংলাদেশ- ভারত সীমান্তের মেইন পিলার ৮৫৪ নম্বরের সাব – পিলার ৩ এর সীমান্ত এলাকার শূন্যরোখায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা বুধবার ভোর ৫ টা ২০ মিনিটে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে সীমান্ত এলাকার বাসীন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পাটগ্রামের বুড়িমারী বিজিবি কোম্পানি ও শ্রীরামপুর বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে সীমান্তে পতাকা বৈঠক আহ্বান করা হলে বিজিবি আনুষ্ঠানিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানায়।

বৈঠকে বিজিবি জানায় বাংলাদেশ সীমান্তের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাধারণ মানুষকে আতঙ্কিত করার সামিল। তারা বিএসএফকে এমন পদক্ষেপ নেওয়ার আগে সমন্বয় ও যোগাযোগ জোরদার করতে বলে। অপরদিকে বিএসএফ জানান,ঘটনাস্থলে সীমান্তে ৭ থেকে ৮ জনের একটি গরু চোরাকারবারিদের দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তাদের ধাওয়া দিতে বিএসএফ বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এছাড়াও ভবিষ্যতে উভয় বাহিনীর সমন্বয়ের মাধ্যমে এমন ঘটনা এড়ানোর বিষয়ে তারা একমত হয়েছে।

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘ঘটনা শুনেছি। ইতিমধ্যে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি।

বৈঠকে ভারতের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন রতনপুর ক্যাম্পের ইন্সপেক্টর রনজিত মালি। বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন।

এসময় উভয় পক্ষই আলোচনা হয়। কোন অবস্থাতে সীমান্তে আতঙ্ক সৃষ্টি করা যাবেনা।