জেলা প্রতিনিধি,ঝালকাঠি: পাটগাতি’র একটি সংঘবদ্ধ বিবাহ প্রতারকের হাতে ৪ টি পরিবার নি:স্ব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, সংঘবদ্ধ প্রতারক চক্র ষোড়শী নারী ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় নিরিহ ব্যক্তির কাছে বিবাহ দিয়ে মোটা অংকের দেনমোহর আদায় করে থাকেন।
এ ঘটনায় একাধিক একাধিক জেলার একাধিক থানায় প্রতারক চক্রের অভিযোগ দায়ের করা হয়েছে। বিবাহ চক্রের হোতারা হলেন, ১। দুলাল সিকদার (৪৮), পিতা: মৃত. নারায়ন সিকদার, সাং লেবুতলা, পো: পাটগাতি, থানা : টুংগিপাড়া, জেলা: গোপালগঞ্জ।
তিনি স্থানীয় এস এম রকিবুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দাবী করেন। ২। পার্থ বিশ্বাস (৪৫), পিং অনিল বিশ্বাস, গ্রাম: মেহেরপুর, পো; উদয়পুর, থানা: মোল্লারহাট, জেলা: বাগেরহাট। ৩। সুবাসী বেপারী (৪৮), পিতা: মৃত. বিরেন মোহন্ত,স্বামী: কৃষ্ণ ব্যপারী (নিখোজ), ৪। কবিতা ব্যাপারী (১৬), পিতা: কৃষ্ণ ব্যাপারী, মাতা: সুবাসী ব্যাপারী. ৫। ত্রিনাথ ব্যাপারী(৪০), পিতা: মৃত. বিরেন মোহন্ত. সাং পাটগাতি, পো: পাতলা বাজার, থানা: তেরখাদা, জেলা: খুলনা।
ঘটনার বিবরণে জানা গেছে, এই প্রতারক চক্র’র দল কবিতা ব্যাপারী কে ২০১৮ সালে নিজ এলাকার স্কুলের কাছে মান্দারতলা এলকার জনৈক পাত্রের কাছে বিবাহ দেন এর পর প্রতারক চক্র’রা মানুষিক যন্ত্রনা শুরু করলে,ঘটনাক্রমে পাত্রটি মারা যায়, আর সেখান থেকে দেনা পাওনা নিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মাখন মন্ডলের ছেলে বিকাশ মন্ডলের সাথে ২য় বিবাহ দিয়ে এক মাসের ব্যবধানে তিন লক্ষটাকা দেনমোহর নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটান।
একই বছর নভেম্বর মাসে বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বাবুগঞ্জ বাজার’র খালীশাখালী গ্রামের ননী গোপাল চৌধুরীর ছেলে সমীর চৌধুরীর সাথে বিবাহ দিয়ে কয়েকদিন পর স্বর্নালংকার নিয়ে পালিয়ে চলে আসেন কবিতা রানী। এসে উল্টো সমীরের বিরুদ্ধে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আদালতে মামলা রজ্জু করে প্রতারক চক্র।
যাহার মামলা নং ৫১৮/১৯। মামলা চলমান থাকাবস্থায় ২০২০ সালে প্রতারক চক্র গোপালগঞ্জের কোন স্থানে নিয়ে সকল তথ্য গোপন রেখে ভাগ্নী বানিয়ে কবিতাকে ঝালকাঠি জেলার জনৈক দ্বীপন হালদারের সাথে বিবাহ দিয়ে এক মাসের মধ্যে ৫০,০০০/=(পঞ্চাশ হাজার) টাকা ধার নিয়ে সুবাসী ব্যাপারী আত্মগোপন করেন।
এর কয়েকদিন পর কবিতা ব্যাপারি প্রায় কয়েক লক্ষ টাকার স্বর্নালংকার নিয়ে পালিয়ে যান। এর পর শালিশ দরবার’র মাধ্যমে ছাড়াছাড়ি করে মিমাংসা করেন।
এ প্রতারক চক্রের সদস্য পার্থ বিশ্বাস এ ব্যপারে মুঠোফোনে জানান, ঝালকাঠি এক ইঞ্জিনিয়ারের ছেলের সাথে বিবাহ অনুষ্টানে তিনি উপস্থিত ছিলেন,তবে কবিতার যে,পুর্বে একাধিক বিয়ে হয়েছিল এবং খুলনা আদালতে মামলা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে ক্ষতিপুরন আদায় করা তাদের ব্যবসা ,সেটা জানতেন না। প্রতারকের অন্য সদস্য’র মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
স/এষ্

