ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

admin
আগস্ট ২৮, ২০১৭ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজিবুল হক সিদ্দিকী
কিশোরগঞ্জ থেকে

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত একশত বিশ জন শিক্ষার্থীদের মাঝে গত ২৮ আগস্ট ২০১৭ তারিখ বুধবার বিকালে এক সেট করে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এ সকল স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, প্রাক্তন চেয়ারম্যান আবদুস সাত্তার, স্কুলের প্রধান শিক্ষক শেফালী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হবার এবং অভিভাবকদের ছেলে-মেয়েদের লেখাপড়ার প্রতি যতœবান হওয়ার পরামর্শ দেন।

স/মা