ঢাকাশনিবার , ১১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাকিস্তানের পাঁচ তারকা হোটেলে হামলা

admin
মে ১১, ২০১৯ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: পাকিস্তানের গওধারে পার্ল কন্টিনেন্টাল(পিসি) পাঁচ তারকা হোটেলে তিন থেকে চারজন সশস্ত্র সন্ত্রাসী ঢোকে পড়ার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। গওধার স্টেশন হাউস অফিসার আসলাম বানগুলজাইয়ের বরাতে ডনের খবরে এমন তথ্য প্রকাশ করেছে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া ল্যাংভো বলেন, “হোটেলের ভিতরে উপস্থিত কিছু লোক সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে।”

এছাড়াও তিনি বলেন, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে সন্ত্রাসীরা গওধারে পার্ল কন্টিনেন্টাল হোটেলে ঢুকে পড়ে কিন্তু এখন পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক মোহসিন হাসান বাট বলেন, দুই থেকে তিনজন সশস্ত্র লোক গুলি করতে করতে হোটেলের ভেতরে ঢুকে পড়েছে। তবে সেখানে কোনো বিদেশি নেই, কেবল হোটেল কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ভেতরে।

এছাড়া কয়েক সপ্তাহ আগে ওরমারায় সন্ত্রাসীরা নৌ, বিমান ও কোস্ট গার্ডের ১১ সদস্যসহ ১৪ জনকে হত্যা করে সন্ত্রাসীরা।

স/রা