ঢাকাশনিবার , ৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাকিস্তানের অপেক্ষায় বিসিবি

admin
মে ৬, ২০১৭ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সফর স্থগিতের ঘোষণা এখনো আনুষ্ঠানিকভাবে দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জুলাইয়ে হোম সিরিজ নিয়ে তাই আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি চূড়ান্ত করে পিসিবি’র কাছে পাঠানো হয়েছে। যাতে রয়েছে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-২০। বিসিবি এখন পিসিবি’র প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষা করছে।

আজ বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আমাদের সূচি পাঠিয়ে দিয়েছি। তাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করছি। জুলাই-আগস্টে পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে এটা একরকম নিশ্চিত ছিল। কিন্তু দুবাইয়ে আইসিসি’র সভায় গিয়ে ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, ‘তারা বাংলাদেশ সফরে আসবেন না। ’

পিসিবি জানিয়েছে টানা তিনবার তারা বাংলাদেশ সফর করতে রাজি নয়।

বাংলাদেশ সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই থেকে অন্য দেশের মতো বাংলাদেশও দেশটিতে দল পাঠাতে চায় না। এর মধ্যে ২০১১-১২ এবং ২০১৫ সালে বাংলাদেশে আসে পাকিস্তান ক্রিকেট দল।

স/এষ্