ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড


জানুয়ারি ২২, ২০১৮ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর সোমবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান।

নিউজিল্যান্ডের সামনে মাত্র ১০৬ রানের লক্ষ্য রেখেছিল পাকিস্তান। তারপর দলীয় ৮ রানে কিউইদের ২ উইকেট তুলে দিয়েছিল ছোট সংগ্রহ নিয়েও লড়াইয়ের আভাস। তবে সরফরাজদের লড়াই দীর্ঘায়িত হতে দেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।

ব্যাট করতে নেমে ১.১ ওভারে দলীয় তিন রানে ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। দুই ওভার পর আবার আঘাত। এবার দলীয় ৮ রানে সাজঘরে ফেরেন উইকেটকিপার-ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। বাঁহাতি পেসার রুম্মান রইস দুটি উইকেট নিয়ে পাকিস্তানকে আশা দেখাচ্ছিলেন ম্যাচে ফেরার।

সেখান থেকে ৪১ বলে ৪৯ রানের জুটি গড়ে প্রথমিক ধাক্কা সামাল দেন আরেক ওপেনার কলিন মুনরো ও টম ব্রুস। দলীয় ৫৭ রানে ব্রুস উইকেট হারালে মাঠে নামেন রস টেলর। মুনরোর সঙ্গে তার ৪৯ রানের জুটি দলকে জয় এনে দেয়। টেলর ২২ রান করেন। ৪৩ বলে দলীয় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন মুনরো। কিউইদের অন্য উইকেটটি নেন লেগস্পিনার শাদাব খান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। বাবর আজমের ৪১ ও হাসান আলির ২৩ রানে ভর করে ১৯.৪ ওভারে ১০৫ রান অল আউট হয় দলটি। এই দুজন ছাড়া অন্য কোন ব্যাটসম্যান দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। শূন্য রানে আউট হন তিনজন; ৩, ৭ ও ৯ রান সংগ্রহ করেছেন দুজন করে। এই ম্যাচে কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক পেসার টিম সাউদি ১৩ রানে পান ৩ উইকেট। আরেক পেসার সেথ র‌্যান্স ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন কলিন মুনরো।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দলদুটি ২৫ জানুয়ারি তারিখে মুখোমুখি হবে।

স/এন