ঢাকারবিবার , ৩ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাকা ধান ঘরে উঠানো নিয়ে সংকিত বাঘারপাড়া কৃষকগণ

admin
মে ৩, ২০২০ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ ॥ মেঘাচ্ছন্ন আকাশ, ঘন ঘন বৃষ্টি ও ঝড়ো বাতাসে সংকিত হয়ে পড়েছে যশোরের বাঘারপাড়া ও বসুন্দিয়া অঞ্চলের কৃষকমহল। গত কয়েকদিনের বৃষ্টিতে তরকারি জাতীয় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন মাঠ ভরা পাকা ধান। বৈশাখের পাগলা আবহাওয়ায় কৃষকমহল এখন দিশেহারা। তাদের দাবি- এমন বৈরি আবহাওয়া আরো কিছুদিন অব্যহত থাকলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষক পরিবারগুলো। সেই সাথে গো-খাদ্য সংকটের আশংকা করছে তারা।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, এসব অঞ্চলের বেশিরভাগ কৃষক উচ্ছে, পটল, কাকরোল, ঝিঙ্গা, টমেটো, বেগুন, শসা ও বিভিন্ন সবজি জাতীয় ফসলের পাশাপাশি কিছু কিছু নিঁচু জমিতে ধান চাষ করে থাকে। এসব ফসল উৎপাদন করে তারা সংসারের চাহিদা মেটানোর পর অতিরিক্ত হিসাবে বাজারে বিক্রি করে অন্যান্য চাহিদা পূরণ করে থাকে।

কিন্তু এবছর দেশব্যাপি করোনা দূর্যোগের কবলে পড়ে কর্মহীন হয়ে পড়েছে প্রায় সব শ্রেণিপেশার মানুষ। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে তার ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে সংসারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে তারা। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর বৈরি আবহাওয়ায় তাদের চাষাবাদকৃত ফসলের ক্ষয়ক্ষতি হয়। এবছরও তার ব্যতিক্রম নয়।

বছরের শুরুতেই তারা আবহাওয়ার প্রতিকূলতার মধ্যে অনেকটাই দিশেহারা। এখন সুস্থ্যভাবে ধান ঘরে না উঠলে এসব অঞ্চলের কৃষক পরিবারগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এসব বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, “বৈরি আবহাওয়ার কারণে কিছু কিছু তরকারি ও সবজি জাতিয় ফসলের ক্ষতির পাশাপাশি এখন পাকা ধানের ক্ষতির আশংকা করা হচ্ছে।

তবে এক সপ্তাহের মধ্যে আবহাওয়ার পরিবেশ ভাল হলে তেমন কোনো ক্ষতি হবে না। সবমিলিয়ে দুঃসময়ে কৃষকের পাশে থেকে তাদেরকে সময়োপযোগী পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে; যার অংশ হিসাবে গত শুক্রবার দুপুরে উপজেলার মহিরন মাঠে বৃষ্টির পানি জমে পাকা ধানের ক্ষেত নষ্ট হচ্ছে। কৃষকদের এমন অভিযোগে সেখানকার কৃষকদের সাথে নিয়ে ড্রেন তৈরি করে ধান ক্ষেত থেকে পানি নিষ্কাষনের ব্যবস্থা করা হয়।

স/এষ্