ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
মার্চ ১৬, ২০১৭ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, উপজেলা চেয়ারম্যান পত্নী শাহীনা বাবর, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক আব্দুল গফফার, প্রাক্তন প্রধান শিক্ষক অপু রানী মন্ডল, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, প্রাক্তন শিক্ষক জয়নাল আবেদীন, অখিল কুমার সরকার, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, সাংবাদিক আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, এন ইসলাম সাগর, মিনু মমতাজ, আফরোজা পারভীন শিল্পী। শিক্ষক আব্দুল ওহাব এর পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষক পঞ্চানন সরকার, ফজলুল আজম, জিন্নতুন্নেছা পান্না, প্রণব বিশ্বাস, অরবিন্দু হাজরা ও রোকনুজ্জামান। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স/ এষ্