ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছা পৌরসভায় মহিলা মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন

nayem ahmed
সেপ্টেম্বর ২, ২০২০ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি।।  খুলনার পাইকগাছা পৌরসভায় ফাতিমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জিরো পয়েন্টে স্থাপিত মাদ্রাসার নির্মান কাজ উদ্বোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সুধী সমবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ কওছার আলীর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ।

বক্তব্য রাখেন আ’লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস,কাজল কান্তি বিশ্বাস, প্রভাষক মঈনুল ইসলাম,মেখ আনিছুর রহমান মুক্ত, পৌর কাউন্সিলর কবিতা দাস, এস,এম, তৈয়েবুর রহমান, ইলিয়াস হোসেন, আসলাম পারভেজ, ইব্রাহিম শেখ ও জগদীশ রায়।

স/এন